ওজন বাড়ানোর উপায়
পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ওজন কম। অস্বাভাবিক ওজন কম হওয়ার কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। প্রতিনিয়ত দৈনন্দিন কাজেও নানা রকম সমস্যা দেখা দিয়ে থাকে। অনেক মানুষ আছে যারা ওজন বাড়ানোর জন্য নানারকম ওষুধ সেবন করে থাকে। যা শরীরের পক্ষে ক্ষতিকর। ওষুধ না খেয়েও প্রাকৃতিকভাবে ওজন বাড়ানো সম্ভব তা নিচে উল্লেখ করা হলো।
- পর্যাপ্ত পরিমান খাওয়ার মাধ্যমে ওজন বাড়ানো
- পর্যাপ্ত পরিমান ঘুমের মাধ্যমিক ওজন বাড়ানো
- পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে ওজন বাড়ানো
- ক্যালোরি যুক্ত খাবার খাওয়ার মাধ্যমে ওজন বাড়ানো
- নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে ওজন বাড়ানো
পর্যাপ্ত পরিমান খাওয়ার মাধ্যমে ওজন বাড়ানো
তুলনায় যদি খাবার কম গ্রহণ করা হয় তাহলে শরীরের ওজন আগের তুলনায় কমে যেতে
পারে। ওজন বাড়ানোর জন্য খাওয়া-দাওয়া টা অত্যন্ত জরুরী। সুস্বাস্থ্য বজায়
রাখতে খাবারের কোন বিকল্প নেই। ওজন বাড়ানোর জন্য অল্প অল্প করে দিনে ৫
থেকে ৬ বার খাবার খাওয়া প্রয়োজন
পর্যাপ্ত পরিমাণ ঘুমের মাধ্যমে ওজন বাড়ানো
একটা প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য প্রায় ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো জরুরী। ঘুম কম
হওয়ার কারণে খাবারের অরুচি শরীরে দুর্বলতা ও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এই
সমস্যা গুলোর কারণে শরীরের ওজন কমে যেতে পারে। তাই ওজন বাড়ানোর জন্য অবশ্যই
ঘুমের দিকে খেয়াল রাখতে হবে।
পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে ওজন বাড়ানো
পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে ওজন বাড়ানো সম্ভব। দৈনন্দিন খাবারের তালিকায়
মাছ মাংস মসুর ডাল ইত্যাদি রাখতে পারেন। যা আমাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে
থাকে।
ক্যালরি যুক্ত খাবার খাওয়ার মাধ্যমে ওজন বাড়ানো
আমাদের সারাদিনের দৈনন্দিন কাজে যে পরিমাণ ক্যালরি বার্ন হয় সে পরিমাণ ক্যালরি
যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের ওজন কমে যেতে পারে। তাই সারাদিনের কাজকর্মের
করে যে পরিমাণ ক্যালরি বার্ন হয় তার চেয়ে অধিক ক্যালরি আমাদের শরীরের জন্য
প্রয়োজন এসব ক্যালোরি আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি। ফলমূল দুধ ,কলা, ডিম
,খেজুর, কিসমিস ইত্যাদি।
নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে ওজন বাড়ানো
আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের ওজন কম থাকার কারণে তারা মনে করে যে ব্যায়াম করলে হয়তো ওজন আরো আগে তুলে নাই কমে যাবে কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ নিয়মিত হালকা পাতলা কিছু ব্যায়ামের কারণে সরি স্বাস্থ্য ভালো হতে পারে তাই আমাদের দৈনন্দিন জীবনে নিয়মিত ব্যায়াম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ওষুধ বা কোন সাপ্লিমেন্ট না খেয়ে প্রাকৃতিক উপায়ে খাবার সেবন করে মদ ওজন
বাড়ানো সম্ভব উপরের বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে অবশ্যই ওজন বাড়ানো সম্ভব
খাবারের তালিকা গুলো নিচে বক্স আকারে দেওয়া হল
| পুষ্টিকর খাবার | খাবারের তালিকা |
|---|---|
| আমিষ খাবার | মাংস, মাছ, মসুর ডাল, |
| ক্যালোরি | দুধ,ডিম,কলা,খেজুর,কিসমিস,বাদাম |
আর্নস্ফিয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url