বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইডলাইন
আপনি কি ড্রপশিপিং বিজনেস করতে চান? আপনি কি ভাবছেন যে কিভাবে ব্যবসাটা শুরু করবেন বা বিজনেস বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমি আপনাকে জানাবো কিভাবে ড্রপশিপিং বিজনেস শুরু করবেন তার সম্পূর্ণ গাইডলাইন। আজকে আমাদের আলপনার তালিকায় থাকবে বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইডলাইন। আজকে আর্টিকেলের আমরা জানব কিভাবে আপনি খুব সহজ উপায়ে বাংলাদেশে একটি ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারবেন।
কিছু ধাপ অনুসরণ করলেই আপনিও জেনে নিতে পারবেন কিভাবে ড্রপশিপিং বিজনেস শুরু করা যায়। প্রথমে আপনাকে জানতে হবে ড্রপশিপিং কি কিভাবে কাজ করে এবং এর বিস্তারিত তথ্য। অবশ্যই মাথায় রাখবেন কোন বিজনেস চালু করার আগে সেটি থেকে পণ্য ক্রয়ের খরচ ডেলিভারি খরচ এবং আরো অন্যান্য খরচ বাদ দিয়ে লাভের হিসাব করে বিজনেস শুরু করা হয়। এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাজার মূল্যের কথা।
আপনি যদি কোন পণ্যের দাম বেশি রাখেন বাজারে তুলনায় তাহলে আপনার পণ্য বিক্রয় কম হতে পারে। আবার যদি আপনি খুব বেশি কম দামে প্রোডাক্ট বিক্রয় করেন তাহলে আপনার লস হয়ে যেতে পারে। তাই অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে সবকিছু হিসাব করে বিজনেস শুরু করতে হবে। কথা না বাড়িয়ে চলুন এখন জানা যাক কিভাবে আপনি বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করবেন।
- ড্রপশিপিং ব্যবসা কি তা বুঝুন
- কোন ধরনের পণ্য বিক্রয় করবেন তা ঠিক করুন
- বাংলাদেশী নাকি বিদেশি বাজার তা নির্বাচন করুন
- ভালো সাপ্লায়ার খুঁজে বের করুন
- ব্যবসার নাম ব্রান্ড ও অনলাইন স্টোর তৈরি করুন
- পণ্যের দাম নির্ধারণ করুন
- পেমেন্ট ব্যবস্থা তৈরি করুন
- ডেলিভারি ও রিটার্ন ম্যানেজমেন্ট তৈরি করুন
- ব্যবসার আইনগত বিষয়গুলো ঠিক করুন
- অর্ডার লাভ ও কাস্টমার সার্ভিস নিয়মিত পরিচালনা করুন
- ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মার্কেটিং করুন
- শেষ কথা ঃ
ড্রপশিপিং ব্যবসা কি তা বুঝুন
ড্রাফশিপিং ব্যবসা করার আগে আপনাকে বুঝতে হবে যে এটি আসলে কি। আপনার যদি পরিকল্পনা থাকে অল্প মূলধন ব্যবহার করে একটি ব্যবসা শুরু করার তাহলে ড্রপশিপিং বিজনেস আপনার জন্য সঠিক। ড্রপ শিপিং হল এমন একটি পদ্ধতির আপনি কোন জিনিসের ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে ব্যবসার পণ্যের কোন স্টক নেই।
ধরেন আপনি কোন পণ্যের লাভ লস মাথায় রেখে পণ্যের প্রচার করলেন একজন ক্রেতা সেটি কিনতে আগ্রহী হল তখন আপনি সাপ্লায়ার কছে থেকে পণ্য নিয়ে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দিলেন সেটাই ড্রপ শিপিং। এতে আপনাকে কোন পণ্য আগে থেকে ক্রয় করে স্টকে রাখার প্রয়োজন পড়ে না। আপনি সরাসরি সাপ্লায়ার এর কাছে থেকে পণ্য নিয়ে ডেলিভারির মাধ্যমে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন।
এই ব্যবসার সুবিধা হল এখানে আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হয় না। যার ফলে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রডাক্ট নষ্ট হওয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু আপনি আগে থেকে কোন প্রোডাক্ট মজুদ করে রাখছেন না বা স্টোরে রাখছেন না সেহেতু আপনার প্রোডাক্ট নষ্ট হওয়া অথবা ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই কম। তবে আপনার যদি পরিকল্পনা থাকে বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরু করার তাহলে আপনি অবশ্যই একজন ভাল সাপ্লায়ার এর সাথে যোগাযোগ করে বিজনেস শুরু করতে পারেন। তার আগে আপনার প্রোডাক্ট বিষয়ে ধারণা প্রোডাক্টের দাম বিষয়ে ধারণা এবং বাজার মূল্য সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। আপনি কেমন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং সেটি বাজারে কেমন দাম চলছে সে বিষয়েও আপনাকে মাথায় রাখতে হবে।
আপনি যদি বাজারের তুলনায় কোন প্রোডাক্টের দাম তুলনামূলক বেশি রাখেন তাহলে আপনার প্রোডাক্ট বিক্রি নাও হতে পারে। প্রোডাক্টের সাথে দামের সামঞ্জস্য রেখে আপনার এই ব্যবসা পরিচালনা করতে হবে। প্রোডাক্ট এর দাম তুলনামূলক বেশিও রাখা যাবে না এবং কমও রাখা যাবে না। এমনভাবে প্রোডাক্ট এর দাম নির্ধারণ করতে হবে যাতে ক্রেতা সে প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়। এমন প্রোডাক্ট নির্বাচন করতে হবে যে প্রোডাক্ট ব্যবহারযোগ্য। দীর্ঘদিন ব্যবহার করা যায় এমনকি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এমন প্রোডাক্ট নিতে হবে যাতে দৈনন্দিন জীবনে মানুষের ব্যবহারে কাজে আসে। এবং সেই প্রোডাক্ট নিতে আগ্রহী হয়।
কোন ধরনের পণ্য বিক্রয় করবেন তা ঠিক করুন
আমরা যখন কোন ছোটখাটো ব্যবসা শুরু করতে চাই তখন আমাদেরকে পণ্য কিনার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। যেমন আমি কি পণ্য কিনছি সেই পণ্য বাজারে চলবে কিনা, মানুষ যদি পছন্দ করে ক্রয় করবে কিনা এ বিষয়ে খেয়াল রাখতে হবে না। ড্রপ শিপিং বিজনেস করার ক্ষেত্রেও বিষয়টি এমন। আপনি কি প্রোডাক্ট বিক্রি করবেন সেটি রেগুলার ব্যবহার করার জন্য সঠিক কিনা, মানুষের প্রয়োজনের তালিকায় আছে কিনা সে বিষয়টি খেয়াল রাখুন। কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন তা আগে ঠিক করুন কিছু কিছু বিষয় মিলিয়ে প্রোডাক্ট তালিকায় রাখুন।
- প্রোডাক্ট কি যেন হালকা হয়
- দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য উপযুক্ত হয় এরকম প্রোডাক্ট তালিকায় রাখুন
- এমন প্রডাক্ট সিলেক্ট করবেন যেগুলো বাজারে প্রতিযোগিতা কম
- এমন প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে লাভ বেশি করা যায়
আপনি যখন ঠিক করতে পারবেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রয় করতে চান এবং প্রোডাক্টটি কেমন প্রোডাক্টটি যদি মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় জিনিস হয় তাহলে সেটি বিক্রয়ের জন্য সম্পন্ন উপযুক্ত প্রোডাক্ট হবে। আপনি যদি সঠিক পণ্য না বাছাই করতে পারেন সে ক্ষেত্রে আপনার ড্রপশিপিং বিজনেস এ সমস্যা সৃষ্টি হতে পারে। বা লাভজনক নাও হতে পারে। তাই প্রোডাক্ট বিক্রয়ের জন্য ঠিক করতে বাছাই করার সময় অবশ্যই এসব বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যখন প্রোডাক্ট বিক্রয়ের জন্য সাপ্লায়ার এর কাছে প্রোডাক্ট নিবেন তখন অন্য তুলনায় দাম তুলনামূলক কমে পাবেন তাই লাভ করার সম্ভাবনা বেশি। এজন্য আপনি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন সে বিষয়ে আপনার ধারনা নেওয়া উচিত।
বাংলাদেশী নাকি বিদেশি বাজার তা নির্বাচন করুন
বাংলাদেশী বাজারে ড্রপ শিপিং বিজনেস ও বিদেশী বাজারে ড্রপ শিপিং বিজনেস দুটি ভিন্ন। কারণ আপনি যদি বাংলাদেশ বাজারে ড্রপ শিপিং বিজনেস করতে যান সে ক্ষেত্রে আপনি বাংলা ভাষায় সহজে ক্রেতা বিক্রেতা সাথে কথা বলতে পারবেন। নিজের মাতৃভাষা বাংলা হওয়ায় আপনি খুব সহজে এসব বিষয়ে কথা বলতে পারবেন। অপরদিকে আপনি যদি বিদেশি বাজারে বিজনেস করতে চান সে ক্ষেত্রে আপনাকে বিদেশি বিজ্ঞাপন ইংরেজিতে কথা বলতে হতে পারে।
আরো পড়ুন ঃভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ
বাংলাদেশী বাজারে ড্রপ শিপিং বিজনেস করতে গেলে আপনি খুব সহজে যে কোন প্রচারণা বাংলা ভাষায় করতে পারবেন। বাংলাদেশী ড্রপ শিপিং বিজনেস এবং বিদেশি ড্রপ শিপিং বিজনেস দুটির পেমেন্ট পদ্ধতিও আলাদা। বাংলাদেশের বিজনেস করে যে যেরকম টাকা আয় হবে বিদেশে করলে তা ভিন্ন হতে পারে। বাংলাদেশে BDT পেমেন্ট দেওয়া হয় অথবা নগদ, বিকাশ, রকেট এসব অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা হয়ে থাকে। বিদেশের ক্ষেত্রে সেটি আলাদা আপনি যদি বিদেশের বাজারে ব্যবসা করতে যান সে ক্ষেত্রে ডলার হিসেবে আয় হবে। দুইটা সম্পূর্ণ আলাদা ।
আরো পড়ুন ঃShopify স্টোরে প্রডাক্ট যোগ করার ধাপ
আমার মতে আপনার বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস শুরু করা উচিত। বাংলাদেশ বাজারে ড্রপ শিপিং বিজনেস করলে আপনি তাদের মনোভাব তাদের চাহিদা তাদের প্রত্যেকটা বিষয়ে সহজভাবে বুঝতে পারবেন। সে ক্ষেত্রে আপনার উচিত প্রথম অবস্থায় ড্রপ শিপিং বিজনেস শুরু করলে বাংলাদেশি বাজারে প্রথম বিজনেস শুরু করা উচিত।
ভালো সাপ্লায়ার খুঁজে বের করুন
আপনি যখন কোন ব্যবসা শুরু করবেন ব্যবসা শুরু করার আগে অনেকগুলা বিষয় মাথায় রেখে ব্যবসা শুরু করতে। যেমন দাম, প্রোডাক্ট সিলেকশন, ডেলিভারি ম্যান, এবং সাপ্লায়ার। আপনি যখন একটি ভাল সাপ্লায়ার খুঁজে পাবেন তখন আপনার বিজনেস করতে সুবিধা হবে। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করলেন। সেই ব্যবসা শুরু করার কিছু দিনের মধ্যেই আপনার ব্যবসায় লস হতে শুরু হলো। অথবা প্রোডাক্ট কম পড়তে লাগলো। সাপ্লায়ার ভালো হলে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি ভালো সাপ্লায়ার পেলে আপনি সেখানকার ভালো মানের প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
সেখানে আপনি যদি একজন ভালো সাপ্লায়ার এর সাথে বিজনেস শুরু করলে আপনার বিক্রেতার সাথেও ভালো সম্পর্ক গড়ে উঠবে। আপনি যখন কোন প্রোডাক্ট অর্ডার দিবেন সে ক্ষেত্রে ভালো মনের প্রোডাক্ট কম দাম সবদিকের সুবিধা একজন সাপ্লায়ার দিতে পারে। এজন্য সাপ্লায়ার ভালো হওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস শুরু করতে চাইলে অবশ্যই একটি ভাল সাপ্লায়ার খুঁজে বের করুন এবং বিজনেস শুরু করুন। অবশ্যই মাথায় রাখবেন ড্রপ শিপিং বিজনেস করতে গেলে যেমন ভালো প্রোডাক্ট থাকা গুরুত্বপূর্ণ তেমনি ভালো সাপ্লায়ার পাওয়াটাও গুরুত্বপূর্ণ। কিছু কিছু বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে পরীক্ষা করে দেখবেন
- পণ্য ঠিক আছে কি না
- সময়মতো ডেলিভারি হচ্ছে কি না
- কাস্টমার পণ্য পাচ্ছে কি না
- প্যাকেজিং কেমন
- রিটার্নের ক্ষেত্রে সাপ্লায়ার সহযোগিতা করছে কি না
অন্য না দেখে কখনো ব্যবসা শুরু করবেন না অবশ্যই প্রোডাক্ট একটা অথবা কয়েকটা স্যাম্পল নিয়ে দেখবেন প্রোডাক্টটি কেমন এবং মার্কেটে চলবে কিনা এরপর আপনি বিবেক বিবেচনা করে ড্রপ শিপিং বিজনেস শুরু করতে পারেন। মনে রাখবেন একজন ভালো সাপ্লায়ার পেলে আপনার ব্যবসায় সফলতা আসবে।
ব্যবসার নাম ব্রান্ড ও অনলাইন স্টোর তৈরি করুন
বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস করতে হলে প্রোডাক্ট কেনা থেকে শুরু করে সাপ্লায়ার পর্যন্ত সবকিছু যেমন গুরুত্বপূর্ণ তেমনি ব্যবসার নাম ব্রান্ড ও অনলাইন স্টোর তৈরি করার ততটাই গুরুত্বপূর্ণ। ব্যবসার নাম ঠিক করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার নামের সাথে অন্য কারো নাম মিলে না যায়। এমন একটি নাম নির্ধারণ করবেন যে নামটি ছোট হয় এবং উচ্চারণ করতে সুবিধা হয়। যাতে সবার খুব সহজে নামটি মনে থাকে এমন একটি নাম নির্ধারণ করা উচিত। ব্যবসার নাম ব্যবসার প্রতিষ্ঠানকে মানুষের কাছে জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ব্যবসার নাম অনুযায়ী আপনার প্রতিষ্ঠানকে চিহ্নিত করে। একটি নির্দিষ্ট নাম মানে একটি নির্দিষ্ট পরিচয়। যে নামে আপনি পরিচিতি পাবেন। তাই অবশ্যই সঠিক নামটি করুন। বাংলাদেশের ড্রপ শিপিং ব্যবসা যদি আপনি দীর্ঘমেয়াদী করতে চান তাহলে অন্যের প্রোডাক্ট এর ওপর নির্ভর না করে নিজে একটি অনলাইন স্টোর তৈরি করুন এবং প্রোডাক্ট সংরক্ষণ করতে শুরু করুন। যাতে আপনি আপনার ব্যবসা থেকে পরিচিতি লাভ করতে পারেন। একটি অনলাইন স্টোর তৈরি করার জন্য বর্তমানে বাংলাদেশে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। যেমন
- Shopify
- নিজস্ব কাস্টম ওয়েবসাইট
- Woocommerce
- বাংলাদেশের অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম
এসব ই কমার্স প্লাটফর্মে আপনি চাইলে নিজের স্টোর তৈরি করে নিজের পরিচিতি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি চাইলেই এসব প্লাটফর্মে নিজের একটি স্টোর তৈরি করে প্রোডাক্ট এড করে নিজের বিজনেস নিজেই শুরু করতে পারবেন অন্যের উপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী ব্যবসা করতে চাইলে এই পদক্ষেপটি গ্রহণ করতে পারেন।
পণ্যের দাম নির্ধারণ করুন
আপনি যদি জান আপনার ব্যবসা দীর্ঘমেয়াদী হোক এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে তাহলে অবশ্যই আপনাকে দাম বিষয়টা গুরুত্বসহকারে দেখতে হবে। বর্তমান সময়ে অনেক মানুষ অনলাইন বিজনেস করছে কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন তারা কি সবাই আসলেই সফল হয়েছে । ব্যবসা প্রতিষ্ঠানকে সফল করার জন্য অবশ্যই কিছু কিছু জিনিস গুরুত্ব দিয়ে দেখতে হয়। সঠিকভাবে পরিচালনা করতে হয়। শুধু ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলে হবে না আপনার সেখান থেকে কি পরিমান অর্থ আসছে কি পরিমান অর্থ ব্যয় হচ্ছে সব বিষয় হিসাব করে ব্যবসা শুরু করতে হবে।
আপনি যদি কোন পণ্য বিক্রয় করতে চান সেই পণ্যের দাম কেমন এবং সেটি বিক্রয়ের জন্য কেমন দাম নির্ধারণ করা উচিত সে বিষয়েও জানতে হবে। একটি পণ্যের সঠিক দাম পন্যটি বিক্রয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি কোন পণ্য অল্প টাকায় ক্রয় করার পর সেটি বাজারের তুলনায় তুলনামূলক বেশি দাম রাখেন তাহলে সেই পণ্যটি বিক্রয় নাও হতে পারে। এজন্য অবশ্যই আপনি কোন পণ্যের দাম নির্ধারণ করার আগে বাজারের পণ্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের দাম নির্ধারণ করুন। তাতে আপনার পণ্যটি বিক্রয় হওয়ার জন্য উপযুক্ত হবে। এবং ক্রেতা পণ্যটি ক্রয় করার জন্য আগ্রহী হবে। তাই অবশ্যই দাম নির্ধারণ করতে সঠিক পদক্ষেপ নিন।
দামটি এমন ভাবে নির্ধারণ করুন যাতে ক্রেতা সেই প্রোডাক্টটি কিনতে অত্যন্ত আগ্রহী বোধ করে। আপনি কোন প্রোডাক্ট বিক্রয় করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির দাম ধরুন ৫০০ টাকা। সেই প্রোডাক্ট বাজারে বিক্রয় হচ্ছে ৪০০ টাকা। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত বাজারের সাথে নিজের দামের মিল রাখা। তাহলে আপনার প্রতিষ্ঠানটি সফল হতে পারবে। এজন্য পণ্যের দাম নির্ধারণ করাকে অবহেলা না করে গুরুত্ব দিন। তাহলে আপনি সফলতা পাবেন।
পেমেন্ট ব্যবস্থা তৈরি করুন
আপনি যখন বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরু করতে চাইবেন তখন অন্যান্য ধাপসমূহের পাশাপাশি একটি ভালো পেমেন্ট ব্যবস্থা তৈরি করাও গুরুত্বপূর্ণ। আপনার পেমেন্ট ব্যবস্থা যত নিরাপদ হবে আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস করার জন্য পেমেন্টের ক্ষেত্রে cash on delivery ব্যবস্থা চালু থাকে।
- বিকাশ
- নগদ
- রকেট
- কার্ড পে
এসবের মাধ্যমে ক্রেতা পেমেন্ট করতে পারে। বাংলাদেশে এসব সংস্থা পরিচিত ও সুবিধাজনক হওয়ায় এসব পেমেন্ট পদ্ধতি মানুষ ব্যবহার করে থাকে। ক্ষেত্রে আপনি একটির ওপর নির্ভর না করে কয়েক ধরনের অপশন রাখুন । যাতে ক্রেতা পেমেন্টের ক্ষেত্রে স্বাচ্ছন্দ বোধ করে। কেউ বিকাশে পেমেন্ট করতে চাইলে যাতে বিকাশে পেমেন্ট করা যেতে পারে সেই ব্যবস্থা রাখা উচিত। আবার কেউ যদি নগদে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে নগদ থেকে পেমেন্ট করার মতো সুযোগ-সুবিধা রাখা উচিত। পেমেন্ট ব্যবস্থা অবশ্যই নিরাপদ করতে হবে।
ডেলিভারি ও রিটার্ন ম্যানেজমেন্ট তৈরি করুন
বাংলাদেশের বাজারে অনেক সময় মানুষ অনলাইনে পণ্য ক্রয় করার পর সেটির রিটার্ন করে দেয়। এসব রিগান প্রোডাক্ট পরবর্তী পরিচালনা এবং ম্যানেজমেন্ট বিভিন্নভাবে করা যায়। এক্ষেত্রে আপনি একটি সুন্দর পদক্ষেপ নিতে পারেন যেমন রিটার্ন করা প্রোডাক্টের ক্ষেত্রে কিছু পলিসি তৈরি করতে পারেন। পলিসিতে উল্লেখ করতে পারেন
- কোন ক্ষতিগ্রস্ত প্রডাক্ট পেলে তা রিটার্ন পদ্ধতি
- কোন প্রোডাক্ট কতদিনের ভিতরে রিটার্ন করা যাবে
- রিটার্ন মানি কে পরিশোধ করবে
- প্রোডাক্ট রিটার্ন করার পদ্ধতি
- ভুল তথ্য পাঠালে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে
এসব ধরনের পদক্ষেপ যদি আপনি নিয়ে থাকেন তাহলে ক্রেতার সাথে আপনার কোন বাক-বিতন্দে যাওয়ার প্রয়োজন পড়বে না বা কোন রকম ঝামেলা হওয়া সম্ভাবনা খুবই কম। কারণ কোন ক্রেতার সাথে কোন রকম ঝামেলা জড়ালে পরবর্তীতে সেখান থেকে অর্ডার আসার সম্ভাবনা কম থাকে। এসব বিষয় নিয়ে যদি কোন ক্রেতার সাথে ঝামেলা হয়ে যায় তাহলে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়ে যাবে। কারণ একজন ক্রেতার সাথে সুন্দর ব্যবহার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ক্রেতার সাথে যখন ভালো ব্যবহার আচরণ করবেন তখন আপনার কাছ থেকে প্রডাক্ট অর্ডার দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ডেলিভারি ও রিটার্ন ম্যানেজমেন্ট অবশ্যই গুরুত্বসহকারে দেখতে হবে। আপনি কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করছেন ক্রেতার কাছে প্রোডাক্টটি সঠিকভাবে যাচ্ছে কিনা সে দিকেও খেয়াল রাখুন এবং খোঁজ নিন।
অর্ডার লাভ ও কাস্টমার সার্ভিস নিয়মিত পরিচালনা করুন
অর্ডার লাভ ও কাস্টমার সার্ভিস নিয়মিত পরিচালনা করলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সচ্ছল থাকবে। আপনার কাছে কোন ক্রেতা প্রোডাক্ট অর্ডার করলে সেই প্রোডাক্টটি থেকে আপনার কত টাকা আয় হচ্ছে সে বিষয়ে নজর রাখুন। আপনি প্রোডাক্টটি কত টাকায় কিনছেন কত টাকায় বিক্রয় করছেন প্রোডাক্টের লাভসমূহের দিকে হিসাব করে রাখুন। আপনার প্রতিষ্ঠান থেকে কাস্টমারের সাথে প্রতিদিনের কথাবার্তা তাদের ব্যবহার আচরণ কেমন থাকবে অবশ্যই সেদিকে খেয়াল করুন। কাস্টমারের সাথে ভালো ব্যবহার আচরণ করা হলে তাদের কাছে থেকে প্রোডাক্ট অর্ডারের সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে কাস্টমারের সাথে সুন্দর আচরণ করা।
এতে আপনার প্রতিষ্ঠানের নাম হবে। মানুষ চিনবে এবং একজন আরেকজনের মাধ্যমে পরিচিত হবে। কাস্টমারের সাথে ভালো আচরণ প্রোডাক্ট বিক্রয়ের ক্ষেত্রে ১০০% ভূমিকা পালন করে। আপনি যদি কোন কাস্টমারের সাথে খারাপ আচরণ করেন সেক্ষেত্রে তার কাছ থেকে কোন অর্ডার আসার সম্ভাবনা থাকে না। কে কোন প্রোডাক্ট অর্ডার করছে কাস্টমারের কাছে সেই প্রোডাক্টটি সুন্দরভাবে সময় মত পৌঁছাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। ডেলিভারি ম্যান কিভাবে কাস্টমারের সাথে আচরণ করছে এবং প্রোডাক্টটি তার হাত অবধি পৌঁছে দিচ্ছে সেদিকে খেয়াল রাখুন এবং খোঁজ নিন। কাস্টমার রিভিউ কে গুরুত্ব দেন। প্রডাক্ট বিষয়ে তার মন্তব্য গুরুত্ব দিন। সম্পূর্ণ দিক ঠিক থাকলে সেই কাস্টমারের কাছ থেকে পরবর্তীতে অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। নিখুঁতভাবে অর্ডার লাভ ও সার্ভিস পরিচালনা করুন এতে আপনার প্রতিষ্ঠান সুন্দর হয়ে উঠবে।
ব্যবসার আইনগত বিষয়গুলো ঠিক করুন
ই-কমার্স ব্যবসা করতে চাইলে ব্যবসার আইনগত কিছু বিষয় থাকে সেগুলো ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনলাইন ই-কমার্স ব্যবসা করতে চাইলে কিছু আইনগত বিষয় জেনে রাখা উচিত। যেমন
- ব্যবসার লাইসেন্স
- কর
- ভোক্তা অধিকার
- পণ্যে বৈধতা
- পণ্য বিক্রয়ের নীতিমালা
- পন্য রিটার্ন পলিসি
তাই আপনি যদি বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস শুরু করতে চান তাহলে ব্যবসার আইনগত নিতে এবং নিয়ম কানুন মেনে বিজনেস শুরু করতে পারেন। এর মধ্যে ব্যবসার লাইসেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসার সকল নীতি মেনে একটি ট্রেড লাইসেন্স করা জরুরী। আপনার কাজের ধরন কাজের ভিত্তি অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। ড্রপ শিপিং বিজনেসের নিয়ম নীতি মেনে বিজনেস শুরু করলে আপনাকে পরবর্তীতে কোনরকম সমস্যার সম্মুখীন হয়ে যায় না। নিয়মিত কর প্রদান করাও অত্যন্ত জরুরী বিষয়। ভোক্তা অধিকার ঠিক রাখুন। পণ্য বিষয় নীতিমালা গুলো অবশ্যই ঠিক রাখুন। কোথা থেকে পণ্য সংগ্রহ করছেন পণ্যগুলো আসলে বৈধ কিনা সেসব বিষয়ে খোঁজ রাখুন। বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস করার জন্য যেমন প্রোডাক্ট সেলার ও ডেলিভারি ম্যান যেমন গুরুত্বপূর্ণ তেমনি আইনগত বিষয়গুলো মেনে চলা ততটাই গুরুত্বপূর্ণ।
ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মার্কেটিং করুন
আগেকার সময়ে মানুষ চাইলেও অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে পারত না। কিন্তু বর্তমান সময়ে এখন প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে মানুষ যে কোন কাজ অনলাইনে এর মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। বর্তমান সময়ে যেকোনো জিনিস খুব সহজেই অনলাইনের মাধ্যমে সেল করা অথবা বিক্রয় করা সম্ভব। আগেকার সময় কোন জিনিস বিক্রয়ের আগে সরাসরি মানুষের কাছে গিয়ে সে বিষয়ে বিস্তারিত জানানো হত। সময়ের সাথে সাথে সারা বিশ্ব প্রযুক্তি নির্ভর হওয়ার ফলে ঘরে বসে একটি ডিভাইস ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোন প্রোডাক্ট অনলাইনে সেল করা সম্ভব । অনলাইনে সেল করার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে। যেমন
- ফেসবুক
- ইউটিউব
- ইনস্টাগ্রাম
- ওয়েবসাইট
এসব মাধ্যমে যে কোন প্রোডাক্ট অনলাইন এ সেল করা সম্ভব। ফেসবুকে প্রোডাক্টের ছবি অথবা ভিডিও তৈরি করে পোস্ট করে মানুষকে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে সেই প্রোডাক্ট বিক্রয় করা সম্ভব। অথবা ফেসবুক এড তৈরি করে মানুষকে এড এর মাধ্যমে জানিয়েও প্রোডাক্ট বিক্রয় করা সম্ভব। বর্তমানে এমন মানুষ খুব কমই দেখা যায় যিনি ফেসবুক ব্যবহার করেন না। বিশ্ব ডিজিটাল প্রযুক্তি নির্ভর হওয়ার ফলে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করা সহজ হয়ে উঠেছে। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে মার্কেটিং শুরু করতে পারেন। ফেসবুকে প্রোডাক্ট এর ছবি পোস্ট করে বিক্রয় করার সহজ।
আরো পড়ুন ঃঘরে বসে আয় করুন প্রতি মাসে ১৫০০০-২০০০০ হাজার টাকা
ইউটিউবে ছোটখাটো প্রোডাক্টের ভিডিও অথবা কনটেন্ট বানিয়ে পোস্ট করে মানুষের মাঝে সেই প্রোডাক্ট সম্পর্কে জানানো সম্ভব। এই মার্কেটিং শুধুমাত্র বাংলাদেশের সীমাবদ্ধ নয় দেশ-বিদেশ সব জায়গায় সম্ভব। শুধুমাত্র ইন্টারনেট সংযোগ একটি ডিভাইস এর মাধ্যমে। আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট এর ছবি অনলাইন প্লাটফর্ম যেমন ফেসবুকে পোস্ট করে মানুষকে জানাতে পারেন। কেউ প্রোডাক্ট বিষয়ে আগ্রহী হলে অথবা নিতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আপনি ডেলিভারি ম্যান এর সাহায্যে সে পণ্যটি ক্রেতার বাসা অব্দি পৌঁছে দিতে পারবেন। এভাবে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মার্কেটিং করুন।
শেষ কথা ঃ
বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস করতে চাইলে উপরের আলোচনা করা প্রত্যেকটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। হুট করে ব্যবসা শুরু করলে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রত্যেকটি নিয়ম কারণ মানুন এবং ব্যবসা শুরু করুন এতে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। যে কোন প্রোডাক্ট ক্রয় করা থেকে ক্রেতার হাত অব্দি পৌঁছানো পর্যন্ত অবশ্যই সব বিষয় খেয়াল রাখুন। কারণ ড্রপ শিপিং বিজনেস করতে গেলে এখানে আপনার নিজের কাছে কোন প্রোডাক্ট মজুদ না থাকার কারণে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি প্রত্যেকটা বিষয় ভালোভাবে মেনে ব্যবসা শুরু করতে পারেন তাহলে সমস্যা গুলো সমাধান করতে পারবেন। আপনি প্রতিদিন ভাব মেনে যদি ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার ড্রপ শিপিং ব্যবসার কাস্টমারের কাছে বিশ্বস্ততা এবং বিক্রি দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রপ শিপিং বিজনেস অনেক ভাবে করা গেলেও আর্টিকেলে লিখে দেওয়া প্রত্যেকটি ধাপ যদি আপনি নিয়ম ভাবে মেনে বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত আপনি দীর্ঘমেয়াদী ড্রপ শিপিং বিজনেস পরিচালনা করতে পারবেন এবং কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন।
আর্নস্ফিয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url