Shopify স্টোরে প্রডাক্ট যোগ করার ধাপ
বর্তমানে প্রযুক্তি ডিজিটাল হাওয়ায় এখন মানুষ অনলাইনের কাজের দিকে বেশি আগ্রহী। অনলাইনে এমন আগ্রহী কাজের মধ্যে ই-কমার্স একটি অন্যতম প্ল্যাটফর্ম। Shopify ই-কমার্স প্লাটফর্মের অন্তর্ভুক্ত।Shopify এর মাধ্যমে অনলাইনে পণ্য ঘরে বসে ক্রয় করা সম্ভব।। এই প্লাটফর্মটি এখন বর্তমানে সবার কাছে পরিচিত। ই-কমার্স বিজনেস এর প্রতি বেশি আগ্রহী বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা।Shopify ব্যবহার করে খুব সহজে একটি অনলাইন স্টোর তৈরি করা যায় এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা পন্য বিক্রি করা যায়। তবে শুধু স্টোর তৈরি করলেই হবে না প্রোডাক্ট ও যোগ করতে হবে যাতে ক্রেতা দেখতে পান এবং ক্রেতার চাহিদা মত পণ্য কিনতে পারে। ক্রেতার কাছে পণ্য উপস্থাপন করার জন্য সঠিকভাবে প্রোডাক্ট যোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোন পণ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি স্পষ্ট ভাবে উল্লেখ থাকে তাহলে ক্রেতার কাছে সেই পণ্য বিষয়ে জানতে বেশি সমস্যাই করতে হয় না যেমন পণ্যের নাম, দাম, বিবরণ, স্টক, ওজন, ভেরিয়েন্ট সহ আরো অনেক কিছু পণ্যের তথ্য যুক্ত করতে হয়। এসব তথ্যগুলো সুন্দর মতো সাজানো থাকলে ক্রেতার কাছে সহজে বুঝতে সুবিধা হয় পন্য বিষয়ে। সবকিছু জানতে পারলে ক্রেতা অন্য কিনার জন্য সিদ্ধান্ত নিতে পারেন। তাই অবশ্যই এ সকল জিনিসগুলো যুক্ত করতে হবে। তাহলে প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। আজকের আলোচনায় আপনাদের জানানো হবে Shopify স্টোরে প্রডাক্ট যোগ করার ধাপ । নিচের আলোচনায় ধাপে ধাপে জানানো হবে কিভাবে প্রোডাক্ট যোগ করবেন।
পেজ সূচিপত্র ঃShopify স্টোরে প্রডাক্ট যোগ করার ধাপ
- Shopify অ্যাকাউন্ট লগইন
- প্রোডাক্ট অপশনে ক্লিক করুন
- পণ্যের নাম বা টাইটেল লিখুন
- প্রডাক্ট ডেসক্রিপশন লিখুন
- পণ্যের দাম নির্ধারণ করুন
- Inventory বা স্টকের তথ্য দিন
- Product variants যোগ করুন
- Product organisation ও সার্চ ইঞ্জিন তথ্য ক্লিক করুন
- শেষ কথাঃ
Shopify অ্যাকাউন্ট লগইন
আপনার যদি পূর্বে কোন অ্যাকাউন্ট খোলা থাকে অথবা লগইন করতে চান। Shopify অ্যাকাউন্ট লগইন করতে হলে প্রথমে আপনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু করতে হবে। তারপর যেকোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এরপর Shopify এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর ওপরের দিকে দেখতে পাবেন লগইন অপশন। সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনি পূর্বে Shopify অ্যাকাউন্ট খোলার জন্য যে ইমেইল ব্যবহার করেছিলেন সেই ইমেইলটি পুনরায় দিন। তারপর continue এর চাপ দিন। এরপর আপনার অ্যাকাউন্ট অনুযায়ী Shopify আপনাকে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখাবে যেমন
- গুগল অ্যাকাউন্ট
- ইমেইল ও পাসওয়ার্ড
- অ্যাপেল অ্যাকাউন্ট
- অন্য উপলব্ধ লগ ইন পদ্ধতি
আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। পূর্বে আপনি যে পদ্ধতিতে একাউন্ট তৈরি করেছিলেন ঠিক সেই পদ্ধতি ব্যবহার করুন। এরপর Shopify আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে। পাসওয়ার্ড চাইলে সঠিক পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক পাসওয়ার্ড দিতে হবে। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কাছে টু স্টেপ ভেরিফিকেশন কোড চাইতে পারে। যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অথবা authentication যদি চালু করা থাকে তাহলে authenticator অ্যাপে একটি কোড যাবে সেই কোডটি দিয়ে লগইন সম্পন্ন করুন । এরপর আপনি Shopify adim dashboard প্রবেশ করতে পারবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি বিভিন্ন সেটিংসের কাজ করতে পারবেন।
আরো পড়ুন ঃঘরে বসে আয় করুন প্রতি মাসে ১৫০০০-২০০০০ হাজার টাকা
ড্যাশবোর্ড থেকে আপনি প্রোডাক্ট যোগ করতে পারবেন। প্রোডাক্টের নাম অ্যাড করতে পারবেন। এমনকি প্রোডাক্ট এর দাম ও এড হতে পারবেন। কাস্টমারের পরিচালনা করতে পারবেন। স্টোর এর অন্যান্য কাজ পরিচালনা করতে পারবেন Shopify dashboard এর মাধ্যমে। সঠিকভাবে লগইন করতে পারলে আপনি সব ধরনের সুবিধা পেতে পারেন। আপনার আপনার লগইন করতে ভুল হলে আপনি কোনভাবেই Shopify ড্যাশবোর্ডে আসতে পারবেন না তাই লগইন করার সময় অবশ্যই মাথা ঠাণ্ডা করে কাজ করতে হবে।
প্রোডাক্ট অপশনে ক্লিক করুন
Shopify ড্যাশবোর্ডের থাকা অবস্থায় আপনি যদি চান Shopify এ নতুন প্রোডাক্ট যুক্ত করতে তাহলে আপনাকে Shopify এডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। এরপর আপনি পণ্যের বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্য প্রোডাক্ট অপশনে যাবেন। আপনি যদি নতুন Shopify অ্যাকাউন্ট এর কাজ পরিচালনা করতে চান তাহলে এই ধাপটি অবশ্যই আপনাকে সাবধানতাই নিতে হবে। কারণ প্রোডাক্ট অপশনের মাধ্যমে আপনি নতুন পণ্য যোগ করতে পারবেন, পণ্যের বিভিন্ন ধরনের তথ্য যোগ করতে পারবেন, পণ্যের ছবি এড করতে পারবেন, বিভিন্ন তথ্য পণ্যের স্টক নিয়ন্ত্রণ করতে পারবেন আরও বিভিন্ন ধরনের কাজ সম্পাদনা করতে পারবেন এই প্রোডাক্ট অপশনের মাধ্যমে। আপনার যদি পরিকল্পনা থাকে পণ্য এড করার তাহলে Shopify অ্যাকাউন্ট খোলার পর Shopify dashboard এর বাম পাশে থাকা মেনু অপশনটি দেখতে পারবেন মেনু অপশনে চাপ দিলে বা ক্লিক করলে প্রোডাক্ট নামে একটি অপশন দেখতে পাবেন।
আরো পড়ুন ঃভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ
প্রোডাক্ট অপশনটিতে ক্লিক করুন। ঠিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে অনেক ধরনের পণ্যের তালিকা চলে এসেছে। যদি এর আগে স্টোরে প্রোডাক্ট এড করে থাকেন তাহলে আপনার সামনে সেই প্রোডাক্টের নাম, দাম, স্টক ইত্যাদি তথ্য দেখাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে আপনার সামনে স্টোরটি ফাঁকা থাকবে। প্রোডাক্ট অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন অ্যাড প্রোডাক্ট নামে একটি অপশন আছে সেটাই ক্লিক করুন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনি পণ্য এড করে পণ্যের নাম, দাম, স্টক বিবরণ ইত্যাদি দিতে পারবেন। এরপর পণ্যের নাম সিলেক্ট করুন। এমন একটি নাম দিবেন যাতে ক্রেতার কাছে নামটি স্পষ্ট হয়। নামটা দেখে যাতে ক্রেতা পণ্য সম্পর্কে ধারণা করতে পারে। পন্যের নাম দেওয়ার পর পণ্যটির ছবি বিস্তারিত তথ্য সবকিছু যোগ করতে হবে। পন্যের ছবি দেওয়ার সময় ছবিটা যেন স্পষ্ট হয় সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ ছবি দেখে ক্রেতা পন্যের প্রকৃত চেহারা সম্পর্কে ধারণা করতে পারে। তাই ছবিটি অ্যাড করার আগে অবশ্যই দেখে নিতে হবে ছবিটি স্পষ্ট কিনা সুন্দর কিনা এবং পণ্যের সাথে ছবির মিল আছে কিনা।
পণ্যের নাম বা টাইটেল লিখুন
অনলাইনে কোন পণ্য বিক্রয় এর সময় কিছু কিছু বিষয় মাথায় রেখে সেসব পণ্য বিক্রয় করা হয়। পন্যের ছবি বিস্তারিত সবকিছুর পাশাপাশি পণ্যের নাম এবং টাইটেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রেতা অনলাইনে কোন পণ্য ক্রয় করার আগে সেই পণ্যের ছবি দেখার পাশাপাশি পন্যের নাম এবং টাইটেল দেখে থাকে।পন্যের নাম এবং টাইটেল দেখার মাধ্যমে ক্রেতা ধারণা করতে পারে পণ্যটি কেমন , কি ধরনের বা এর বৈশিষ্ট্য কেমন। তাই কোন পণ্যের ছবির পাশাপাশি নাম ও টাইটেল অবশ্যই স্পষ্ট রাখতে হবে যাতে ক্রেতা নাম ও টাইটেল দেখার পর পন্য বিষয়ে ধারণা নিতে পারেন সেটা কি রকম হবে। আপনার পণ্যের টাইটেল যত সঠিক এবং আকর্ষণীয় হবে তত বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে। পণ্যের নাম এবং টাইটেল সঠিক এবং আকর্ষণীয় হলে শুধু ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে না বরং Shopify স্টোরের পেশাদার দেখাতে সাহায্য করে। অন্যের ছবির সাথে অবশ্যই নাম এবং টাইটেল যোগ করার জরুরী তার সাথে নাম এবং টাইটেল সুন্দর ,আকর্ষণীয়, এবং স্পষ্ট রাখতে হবে। যাতে ক্রেতা এক দেখায় সেই পন্য বিষয়ে ধারণা করতে পারে। অবশ্যই পণ্যটির আসল নাম লিখতে হবে। অন্যের নামের সাথে টাইটেল যোগ করার কারণ হলো যাতে ক্রেতা টাইটেল দেখে প্রাথমিক ধারণা নিতে পারে আসলে পণ্যটি কি। আপনার টাইটেল যত আকর্ষণীয় হবে ক্রেতার দৃষ্টি আকর্ষণ বাড়বে যেমন
সাধারণ টাইটেল ঃ
cotton t-shirt
উন্নত টাইটেল
Mens premium cotton t-shirt round neck
এইখানে আপনি উন্নত টাইটেল এটি পড়ার পর ধারণা করতে পারবেন একটি ছেলে মানুষের প্রেমিয়াম কটন টি-শার্টের কথা বলা হয়েছে। এমনকি টি-শার্টটা গোল গলার তৈরি। অবশ্যই টাইটেলটি এমন হওয়া উচিত। যাতে আপনার টাইটেলের সাথে ধারণা নেওয়া যায় প্রোডাক্টে কি এবং কেমন হবে। এমন অনেক প্রোডাক্টের টাইটেল রয়েছে যার মাধ্যমে ক্রেতার কাছে উপস্থাপন করা যায় প্রোডাক্টটি কেমন কি এবং কোন ধরনের।Shopify পণ্যের টাইটেলটি এমন শব্দ দিয়ে তৈরি করতে হবে যাতে ক্রেতা পণ্যটি খুঁজে বের করতে পারে। অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে। পন্যের টাইটেল কি বেশি বড় করবেন না যাতে ক্রেতার পড়তে সমস্যা হয় চেষ্টা করবেন পন্যের টাইটেলটি ছোট রাখতে যাতে ক্রেতা খুব সহজে পড়তে পারে। টাইটেলে অপ্রয়োজনীয় কোন শব্দ ব্যবহার করবেন না যেটি দেখতে খারাপ লাগতে পারে। বা যে শব্দের কোন প্রয়োজন নেই। পণ্যের একটি নাম এবং টাইটেল পণ্যের ভাব প্রকাশ করে তাই অবশ্যই পণ্যের নাম টাইটেল যোগ করার সময় ভেবেচিন্তে যোগ করবেন।
প্রডাক্ট ডেসক্রিপশন লিখুন
অনলাইনে একটি স্টোর পরিচালনা করার জন্য শুধু প্রোডাক্টের নাম টাইটেল এগুলা দিলেই হবে না। অবশ্যই আপনাকে ভালো একটি ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করতে হবে। এমনভাবে ডেসক্রিপশন লিখতে হবে যাতে ক্রেতার কাছে প্রোডাক্ট বিষয়ে স্পষ্ট ধারণা থাকে। শুধু যেমন তেমন ডেসক্রিপশন দিলেই হবে না এমন ভাবে ডেসক্রিপশন লিখতে হবে যাতে ক্রেতার পণ্য বিষয়ে আগ্রহ বানাতে সাহায্য করে এবং পণ্য কেনার জন্য আগ্রহী হতে পারে এমন কিছু ডেসক্রিপশন লিখতে হবে। যেমন ডেসক্রিপশনে পণ্যের সুবিধা গুলোর লিখতে হবে পণ্যের আকার ,ব্যবহারবিধি , সুবিধা, উপকরণ, রং এবং বৈশিষ্ট্যের গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই যোগ করতে হবে। প্রথমে পণ্যের পরিচয় সুন্দরভাবে তুলে ধরুন। পণ্যের ডেসক্রিপশন লেখার আগে অবশ্যই আপনাকে সংক্ষিপ্তভাবে লিখতে হবে পণ্যটি কী এবং এর ব্যবহার বিধি কি। ধরুন আপনি একটি টি-শার্ট এডেসক্রিপশন লিখতে চাচ্ছেন। ডেসক্রিপশন লেখা শুরুতে আপনি এভাবে লিখতে পারেন যে আমাদের টি-শার্টটি একটি প্রিমিয়াম কটন টি শার্ট। যা আপনি দৈনন্দিন রেগুলার ব্যবহারের জন্য করতে পারবেন অথবা স্টাইল এর জন্যও করতে পারবেন। এটি পড়ে আপনি স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক অনুভব করতে পারবেন। কোন ক্রেতা এই ডেসক্রিপশন দেখার পর তিনি ধারণা করতে পারবেন টি শার্ট কটন হওয়ায় এটি করে আরামদায়ক অনুভূত হবে। ডেসক্রিপশন পড়ার মাধ্যমে ক্রেতা এটি ধারণা করে নিতে পারে। এবং এর মাধ্যমে প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এই ডেসক্রিপশন পড়া মাত্রই ক্রেতা ধারণা করে নিতে পারবে প্রোডাক্ট সম্পর্কে। এমনকি লিখতে পারেন টি শার্ট টি নরম কাপড়ের হাওয়ায় এটি দীর্ঘসময় পরিদান করে থাকা সম্ভব। আরামদায়ক হওয়ায় গরমের কালে এই টি-শার্টটি পরিধান করলে গরমটা তুলনামূলকভাবে কম অনুভূত হয়। তথ্য এড করতে পারেন যাতে ক্রেতার চোখে খুব সহজেই পড়ে যেমন
- এটি খুব সহজে ধোয়া যায়
- ছেলে মেয়ে উভয়ের জন্য উপযুক্ত
- নরম এবং আরামদায়ক পোশাক
- উন্নত মানের পোশাক
- বিভিন্ন সাইজে পাওয়া যায়
- দৈনন্দিন ব্যবহারে উপযোগী
এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ক্রেতা ধারণা করতে পারবে পোশাকটি সম্পর্কে পোশাকটি কেমন হবে আরামদায়ক হবে কিনা ছেলে মেয়ে উভয় করত পারবে কিনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত হবে কিনা। তাই কোন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে গেলে অবশ্যই চেষ্টা করতে হবে ক্রেতা যাতে খুব সহজে বুঝতে পারে প্রোডাক্ট সম্পর্কে।
পণ্যের দাম নির্ধারণ করুন
আমরা যখন সরাসরি কোন ব্যবসা শুরু করতে চাই। তখন আমাদেরকে অনেক কিছু নিয়ম মেনে ব্যবসা শুরু। ব্যবসার লাভ ,ক্ষতি, সুবিধা ,অসুবিধা ইত্যাদ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো পণ্যের দাম নির্ধারণ করা। পণ্যের দাম নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ পণ্যের দাম নির্ধারণ করার সময় যদি আপনি ভুল করেন তাহলে আপনার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে।Shopify স্টোরে পণ্য যোগ করার আগে অবশ্যই দাম নির্ধারণ করতে হবে। পণ্যের দাম তুলনামূলক বেশি হলে ক্রেতা পণ্যটি না কিনতেও পারে। আবার আপনি যদি পণ্যের দাম তুলনামূলক কম রাখেন সে ক্ষেত্রে আপনার লাভ কম হতে পারে। তাই পণ্যের ক্রয় মূল্য, ডেলিভারি খরচ, প্যাকেজিং, মার্কেটিং এবং কাঙ্খিত লাভ বিবেচনা করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পণ্যের দাম নির্ধারণে ভুল করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। Shopify ড্যাশবোর্ডের গিয়ে মেনু থেকে প্রোডাক্ট অপশনে ক্লিক করুন এরপর পন্যের তালিকা থেকে যে পণ্যের দাম নির্ধারিত করতে চান সে পণ্য সিলেক্ট করুন।
এরপর পণ্যের বিস্তারিত একটি পেজ খুলুন। এই পেজে আপনি দেখতে পাবেন পন্যের নাম তথ্য সবকিছু পরিবর্তন করার অপশন থাকে। সেখান থেকে আপনি প্রাইস ঘরে পন্যের বিক্রয় মূল্য লেখুন। পণ্যের তথ্যের মধ্যে আপনি প্রাইজ নামে একটি অপশন দেখতে পাবেন সেই অপশনে আপনি আপনার নিজের মতো করে নির্ধারিত দাম যুক্ত করতে পারবেন। যে দামে আপনি ক্রেতার কাছে পণ্যটি বিক্রি করতে চান সেই দাম বসাতে পারবেন। তবে আপনি যদি চান পণ্যের দাম নির্ধারণ করতে তবে অবশ্যই আপনাকে সবকিছু মিলিয়ে দাম নির্ধারণ করতে হবে। যে দামে আপনার লাভ হবে। এবং ক্রেতা সে পণ্যটি কিনতে আগ্রহী হবে। তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে।Shopify এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাম। দাম নির্ধারণ করতে যদি আপনি ভুল করেন তাহলে ক্রেতা সেই প্রোডাক্টটি কিনতে আগ্রহী হবে না। আপনি প্রত্যেকটি পণ্য থেকে কত টাকা লাভ করবেন বা কত শতাংশ লাভ করবেন সেটা আগে থেকে নির্ধারিত করে নেওয়া ভালো। আপনি যদি চান একটি পণ্য আপনার তৈরি করতে ৫০০ টাকা খরচ হয়েছে। আপনি সেটা থেকে ২০০ টাকা লাভ করতে চাইলে। পণ্যের দামটি ৭০০ টাকা নির্ধারিত করা । তবে খেয়াল রাখতে হবে আপনি পণ্যের দাম বেশি করে ফেলছেন কিনা বাজারের তুলনায়। যদি বেশি হয়ে যায় সে ক্ষেত্রে লাভের পরিমাণ কম রাখতে হবে। এখন বর্তমানে এমন পদ্ধতি চালু হয়েছে যেখানে পূর্বের দামের সাথে বর্তমান দামের কম্পেয়ার করে প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়। এতে ক্রেতা আকৃষ্ট হয়ে প্রডাক্ট কেনার জন্য আগ্রহী হয়। তাই প্রোডাক্টের দাম নির্ধারণ করার সময় অবশ্যই সতর্ক হতে হবে।
Inventory বা স্টকের তথ্য দিন
Shopify Inventory এর অর্থ হল আপনি আপনার Shopify স্টোরে স্টক বা পণ্যের মজুদের তথ্যকে বোঝায়। যেমন আপনি আপনার স্টোরে কতগুলো পণ্য স্টকে রেখেছেন। কতগুলা পণ্য বিক্রি করেছেন অথবা কতগুলা পণ্য বিক্রয়ের উপলব্ধি বা কতগুলা পণ্য স্টকে এড করা প্রয়োজন এ বিষয়গুলোকে Shopify Inventory বলা হয়। এবং এসব তথ্য Inventory এর মধ্যে থাকে। Shopify Inventory স্টোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আপনি সবকিছু পর্যবেক্ষণ করতে পারবেন। এটি সঠিকভাবে পরিচালনা করলে আপনার অতিরিক্ত প্রোডাক্ট অর্ডার বা প্রোডাক্ট কম পড়া ইত্যাদি সমস্যা গুলো কম হবে। বাংলা ভাষায় বলতে গেলে এটি একটি গুদাম ঘরের মতো কাজ করে থাকে। এখানে নানা ধরনের প্রোডাক্ট মজুদ করা হয়। এখান থেকে আপনি জানতে পারবেন কতগুলো প্রোডাক্ট স্টকে আছে। কতগুলা প্রোডাক্ট স্টকে রাখা প্রয়োজন। বা কতগুলা প্রোডাক্ট বাড়তি আছে এ বিষয়ে আপনি সরাসরি দেখতে পারবেন। Shopify Inventory নিয়ন্ত্রণে রাখলে আপনার লস হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি আপনার প্রোডাক্ট গুলো আপডেট রাখতে পারবেন। যা Shopify স্টকের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসব তথ্য নিয়মিত আপডেট ও পর্যবেক্ষণ করলে এবং গোছানো থাকলে ক্রেতাদের ভালোভাবে সেবা দেওয়া সহজ হয়। Inventory tracking, stock quantity,SKU এবং variant inventory এসব বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে আপনার Shopify স্টোরে জন্য ভালো।
Product variants যোগ করুন
Product Variant হলো একি পণ্যের বিভিন্ন সংস্করণ বা ধরন। একটি পণ্যের সাইজ, রং, মডেল, ওজন, উপাদান বা অন্য কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন থাকলে সেগুলো Variant হিসেবে ধরা হয়। অনলাইনে পণ্য বিক্রি করার সময় একি পণ্যের বিভিন্ন ধরন থাকলে প্রতিটি ধরন আলাদাভাবে যোগ করার প্রয়োজন পড়ে না। এজন্য Product variants গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ভেরিয়েন্টের জন্য আলাদা আলাদা stock quantity রাখা হলে এটির কাজ সহজ হয়ে ওঠে। এতে কোন সাইজ বা কোন ভেরিয়েন্ট কতটি আছে তার সহজে জানা যায়। এর মধ্যে কোন প্রোডাক্ট বা কোন ভেরিয়েন্ট শেষ হয়ে গেলে Shopify এর inventory management সেটিং সেই প্রডাক্টকে out of stock দেখায় এবং সেই প্রোডাক্ট বিক্রয় বন্ধ করে দেওয়া সম্ভব।
আরো পড়ুন ঃভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ
Product organisation ও সার্চ ইঞ্জিন তথ্য ক্লিক করুন
Shopify Product Variants তথ্য একটি গুরুত্বপূর্ণ ফিচার, বিশেষ করে যেসব ব্যবসায় একই পণ্যের বিভিন্ন Size, Color, Model বা অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। সঠিকভাবে Variant তৈরি করলে Product Page আরও সুন্দর ও ব্যবহারবান্ধব হয় এবং ব্যবসায়ীর জন্য Inventory ও Order Management সহজ হয়ে যায়।তাই Shopify Store-এ পণ্য যোগ করার সময় একই পণ্যের একাধিক ধরন থাকলে আলাদা আলাদা Product তৈরি না করে উপযুক্ত ক্ষেত্রে Product Variants ব্যবহার করা একটি কার্যকর পদ্ধতি।Shopify এর প্রত্যেকটি বিষয়ে ভালো ধারণা থাকলে এই কাজে সুবিধা রয়েছে।Product organisation ও সার্চ ইঞ্জিন তথ্য ক্লিক করুন Shopify-তে প্রোডাক্ট যোগ করার পর Product Organisation এবং Search Engine Listing অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত। Product Title, Description, Type, Vendor, Collection, Tag। পাশাপাশি এগুলো একসাথে রাখলে স্টোরে পরিচালনা করতে সহজ হয়। Search Engine Listing-এর Page Title, Meta Description এবং URL Handle সঠিকভাবে তৈরি করলে সার্চ ফলাফলে পণ্যের পেজকে আরও পরিষ্কারভাবে ও স্পষ্টভাবে উপস্থাপন করা যায়।তাই প্রতিটি নতুন Product Shopify Store-এ যুক্ত করার সময় শুধু ছবি ও দাম দেওয়ার পরিবর্তে Product Organisation এবং Search Engine Listing—দুটিই ভালোভাবে সম্পন্ন করা উচিত। Shopify ড্যাশবোর্ডের একটা জিনিস একটা আরেকটা শুধু সম্পর্কিত। প্রত্যেকটা জিনিস সঠিকভাবে পরিচালনা করা উচিত।
শেষ কথাঃ
Shopify স্টোরে চাইলে আপনিও প্রত্যেকটা ধাপ অনুসরণ করে একটি স্টোর তৈরি করে সেখানে প্রোডাক্ট এড করে পরিচালনা করতে পারবেন। প্রথম থেকে আলোচনা সাপেক্ষে Shopify স্টোরে লগইন করা থেকে শুরু করে আমরা সব ধরনের আলোচনা করেছি। কিভাবে প্রথম থেকে শেষ অব্দি পরিচালনা করবেন সে বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হয়েছে। আপনি জানেন আমার দেওয়া দিক নির্দেশনা গুলো মেনে Shopify স্টোরে খুব সহজে প্রডাক্ট যোগ করতে পারবেন। Shopify প্রথমে ওয়েবসাইটে ঢুকে লগইন করে Shopify ড্যাশবোর্ড থেকে মেনু সিলেক্ট করে সেখানে ক্লিক করে প্রোডাক্ট অপশনে গিয়ে ক্লিক করে সেখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে সেই প্রোডাক্ট নাম, দাম ,রং ,বিবরণ বিস্তারিত সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পদ্ধতি সবকিছু বিস্তারিত ভাবে জানানো হয়েছে।Shopify এর প্রত্যেকটা অপশন একটি আরেকটি সাথে সম্পর্কিত।
আর্নস্ফিয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url