বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম সম্পর্কে জানতে চান? বিভিন্ন কাজের জন্য যেমন শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, চাকরি কিংবা প্রবাসে যাওয়ার জন্য একটি পাসপোর্ট প্রয়োজন কিন্তু অনলাইনে আবেদনের ফর্ম সম্পর্কে জানেন না।
তবে চলুন আজকে জানা যাক কিভাবে খুব সহজে বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়ে খুব সহজে জানতে পারবেন।
পেজ সূচিপত্র ঃবাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম
- বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম
- পাসপোর্টের অনলাইনে আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করুন
- নিজের ইমেইল ঠিকানা দিয়ে একাউন্ট তৈরি করুন
- পাসপোর্ট এর ধরন ও আবেদন করার কারণগুলো নির্বাচন করুন
- ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন
- বর্তমান স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করুন
- পেশা ও যোগাযোগের তথ্য দিন
- প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
- পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা ও ডেলিভারির ধরন নির্বাচন করুন।
- বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফ্রি ও পেমেন্ট নিয়ম বুঝে নিন
- শেষ কথা ঃবাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম সম্পর্কে আগে জানা উচিত। আপনি কোন ধরনের পাসপোর্ট তৈরি করবেন বা কোন দেশে যাবেন তা আগে ঠিক করুন। অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করতে গিয়ে অনেক মানুষ নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ফ্রম পূরণ প্রয়োজনীয় কাগজপত্র ফি জমা আবেদনের ফরম পূরণ ও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম বুঝতে সমস্যাই করেন।
আরো পড়ুন ঃসৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
বর্তমান সময়ে বাংলাদেশী নাগরিকদের জন্য ই-পাসপোর্ট করার জন্য আবেদনের ফরম পূরণের নিয়ম সবকিছু জানানো হবে। আজকের আলোচনা শেষে আপনি খুব সহজেই বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণ করতে পারবেন। সম্পূর্ণ নিয়ম নীতি জেনে ই-পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণ করতে পারবেন। আজকের আলোচনা প্রতিটি ধাপ আপনি অনুসরণ করলে আপনার জন্য আবেদন প্রক্রিয়া বুঝতে সুবিধা হবে।
পাসপোর্টের অনলাইনে আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করুন
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের জন্য প্রথমে আপনাকে একটি সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রথমে পাসপোর্ট এর জন্য অনলাইন ওয়েবসাইটের সার্চ দিন।আপনি অনলাইনে পাসপোর্ট এর জন্য ওয়েবসাইট সার্চ করার পর দেখতে পাবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট এসেছে।
উল্টাপাল্টা কোন ওয়েবসাইটে না ঢোকে। প্রথমেই ই-পাসপোর্ট এর বাংলাদেশ সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন। অবশ্যই সরকারি ওয়েবসাইটে প্রবেশ করবেন কারণ অন্য অবৈধ ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর অনলাইনে আবেদন বা নতুন পাসপোর্ট এর আবেদন সংক্রান্ত অপশনে প্রবেশ করুন।
আবেদন শুরু করার আগে অবশ্যই আপনি আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী কোন পাসপোর্ট অফিসের অধীনে আবেদন করতে হবে তা যাচাই করুন। অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক কোন ওয়েবসাইটে নিজের কোন ধরনের ব্যক্তিগত তথ্য দিবেন না। আপনি যদি কোন রকম তথ্য প্রদান করেন সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন তা অবশ্য সতর্ক হোন।
নিজের ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন
সরকারি ওয়েবসাইটে প্রবেশ করার পর। আপনি আপনার নিজের ইমেইল ঠিকানা দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অবশ্যই ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ইমেইল ঠিকানা অথবা তথ্য দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন। এমন একটি ইমেইল ঠিকানা দিবেন যেটা আপনি নিয়মিত ব্যবহার করেন। অন্য কারো ইমেইল ঠিকানা দেওয়া থেকে বিরত থাকুন।
কারণ কোনরকম তথ্য বা কোন মেসেজ পাঠালে যেন আপনি সরাসরি দেখতে পান এজন্য আপনার নিয়মিত ব্যবহারের ইমেইল ঠিকানাটি দিন। যা একান্তই আপনার। সঠিক মোবাইল নাম্বার ব্যবহার করুন যাতে কোনরকম যোগাযোগের ক্ষেত্রে আপনাকে পাওয়া যায়।
ইমেলে বা মোবাইল নাম্বারে যদি কোন যাচাইকরণ কোড পাঠানো হয় সেটি সঠিকভাবে লিখুন। অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিরাপদ স্থানে সংরক্ষণ করুন এমনভাবে পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন যেন আপনি ব্যক্ত অন্য কেউ না জানতে পারে।
পাসপোর্ট এর ধরন ও আবেদন করার কারণগুলো নির্বাচন করুন
ইমেল ঠিকানা সম্পূর্ণভাবে দেওয়া শেষ হলে পাসপোর্ট এর ধরন ও আবেদন করার কারণ গুলো নির্বাচন করুন। ইমেইল ঠিকানা দেওয়ার পর যখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর আপনি বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু করুন। সেখানে আপনার আবেদনটি নতুন পাসপোর্ট, পুনরায় ইস্যু বা অন্য কোন প্রযোজ্য শ্রেণীর কিনা, তা নির্বাচন করতে হতে পারে। এরপর আপনি পাসপোর্ট এর ধরন সম্পর্কে দেখুন।
মেয়াদ এবং পৃষ্ঠা সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে দেখুন। আপনার প্রয়োজন ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করুন। আপনি যদি প্রথমবার পাসপোর্ট তৈরি করেন সেক্ষেত্রে নতুন পাসপোর্টের আবেদন সংক্রান্ত নির্দেশনা গুলো অনুসরণ করুন। যদি আগের পাসপোর্ট থেকে থাকে সে ক্ষেত্রে নবায়ন বা পুনরায় তৈরির ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা গুলো যাচাই করুন। প্রত্যেকটি বিষয় অবশ্য সঠিকভাবে যাচাই করুন যাতে আপনার পরবর্তী ধাপে যেতে সুবিধা হয়। এবং কোনো রকম ভুল ত্রুটি না হয়।
ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম রয়েছে। ফর্মে দেওয়া ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। পাসপোর্টের অনলাইনে আবেদনের ফরম পূরণ করার সময় অবশ্যই সঠিক তথ্য দিতে হবে কোনরকম ভুল তথ্য দিলে আপনার আবেদনের বিলম্ব ঘটবে। পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদনের ফরমে ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করা একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জন্মস্থান ও অন্যান্য তথ্য দিতে হবে।
- জাতীয় পরিচয় পত্রের তথ্য বা অনলাইনে জন্ম নিবন্ধনের সঙ্গে তথ্যগুলা মিলিয়ে লিখুন।
- ইংরেজি বানানগুলো অবশ্যই সাবধানে লিখবেন যাতে কোন রকম ভুল না হয়।
- জন্ম তারিখ অবশ্যই সঠিক টা দিন কোন রকম ভুল লিখবেন না
- নিজের প্রকৃত তথ্য প্রদান করুন
- কোন তথ্য অনুমান করে পূরণ করতে যাবেন না। আগে বুঝুন তারপর পূরণ করুন।
বিশেষ করে নিজের নামের বানান, জন্ম তারিখ, পিতা মাতার নামের বানানগুলো, অবশ্য সঠিকভাবে দিন কারণ পরবর্তীতে যদি কোন ভুল হয় সেই ভুল সংশোধন করতে বা যাচাইয়ের সময় সমস্যা তৈরি হতে পারে। তা অবশ্য সকল তথ্য ভালোভাবে দেখে ফরম পূরণ করুন।
বর্তমান স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করুন
পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম এ বর্তমান স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করুন। আবেদনের ফর্মে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি জানতে চায় সে ক্ষেত্রে সঠিকভাবে দিতে হবে। সঠিকভাবে ঠিকানা দেওয়াটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভাগ, জেলা, উপজেলা, থানা, ও ডাকঘর এবং অন্যান্য আরো আপনার ঠিকানা সংক্রান্ত তথ্য দিতে হতে পারে। এটি শুধুমাত্র আপনার ঠিকানা যাচাইয়ের জন্য চাওয়া হয়ে থাকে তাই অবশ্যই সঠিক ঠিকানা দিয়ে ফরম পূরণ করুন। যেমন
- আপনি স্থায়ী ঠিকানা হিসেবে বর্তমানে যেখানে বসবাস করছেন সে ঠিকানা দিন
- স্থায়ী ঠিকানা অবশ্যই প্রকৃত তথ্য অনুযায়ী লিখুন
- জেলা, থানার ঠিকানা যাচাই করে সঠিক ঠিকানা দিয়ে পূরণ করুন
- প্রয়োজন হলে ঠিকানার সমর্থনে উপযুক্ত নথি প্রস্তুতি রাখুন
আপনি যদি বর্তমানে এক জায়গায় থাকেন এবং স্থায়ী ঠিকানা আলাদা সেক্ষেত্রে দুটি উল্লেখিত রাখুন যাতে তাদের বুঝতে সুবিধা হয়। পাসপোর্ট অফিস বা পুলিশ যখন যাচাই করলে আপনার ঠিকানায় যাবে সেক্ষেত্রে আপনার সঠিক ঠিকানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই অবশ্যই ঠিকানা প্রদানের সময় সঠিক ঠিকানা প্রদান করুন।
পেশা ও যোগাযোগের তথ্য দিন
আপনার পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরমে পেশা ও যোগাযোগের ঠিকানা চাইতে পারে সে ক্ষেত্রে সেটি দিতে হবে। যেমন আপনার মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা, এবং অন্যান্য যোগাযোগের তথ্য যা হতে পারে। এখানে নিজের প্রকৃত পেশা উল্লেখ করতে হতে পারে। আপনি যদি শিক্ষার্থী , চাকরিজীবী, ব্যবসায়ী, আইন কর্মী অথবা অন্যান্য পেশার সঙ্গে জড়িত থাকেন সেক্ষেত্রে আপনি প্রযোজ্য বিকল্পটি নির্বাচন করুন। আপনার পেশা সংক্রান্ত যদি কোনরকম প্রমাণপত্র চেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রমাণপত্র সংগ্রহ করুন।
আরো পড়ুন ঃইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
যোগাযোগের তথ্য অবশ্যই সঠিক হওয়া জরুরী। কারণ আবেদনের প্রয়োজনীয় তথ্য অ্যাপয়েন্টমেন্ট বা অন্যান্য নির্দেশনা নোটিস পাওয়ার জন্য অবশ্যই আপনার যোগাযোগের ঠিকানা সঠিক হওয়া প্রয়োজন। চেষ্টা করুন বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের সময় সকল তথ্য সঠিকভাবে এবং ঠিক তথ্য দেওয়ার। আপনি সঠিক তথ্য প্রদান করলে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না সে ক্ষেত্রে আপনার জন্য ভালো।
প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই আগে থেকে প্রস্তুত রাখুন। সেক্ষেত্রে আপনার ফরম পূরণের সময় কোন রকম দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। আবেদনকারীর বয়স, পরিচয়, পাসপোর্ট এর ধরনও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী কাগজপত্রের তালিকা ভিন্ন হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে প্রয়োজন হতে পারে
- জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পিতা মাতার পরিচয় সংক্রান্ত কাগজপত্র যেখানে প্রয়োজন
- প্রযোজ্য ক্ষেত্রে পেশা, সরকারি চাকরি বা বিশেষ শ্রেণীর সমর্থনে প্রয়োজনীয় নথি
- আগের যদি কোন পাসপোর্ট থেকে থাকে বা পুনরায় ইস্যুর আবেদন হয়
- ফরমে নির্দেশিত চাওয়া অন্যান্য কাগজপত্র অবশ্যই প্রস্তুতি রাখতে হবে
সব আবেদনকারীর জন্য একই ধরনের কাগজপত্র প্রয়োজন হয় না। বা একই নথি বাধ্যতামূলক নয়। তাই আবেদন জমা দেওয়ার আগে সরকারি ওয়েবসাইটে যেয়ে সর্বশেষ নির্দেশনা ও সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের কাগজপত্রের চাহিদা সম্পর্কে যাচাই করুন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা।
পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা ও ডেলিভারির ধরন নির্বাচন করুন
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম মেনে পাসপোর্ট এর মেয়াদ পৃষ্ঠা ও ডেলিভারির ধরন নির্বাচন করা প্রয়োজন। পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার কতদিনের জন্য পাসপোর্টটি প্রয়োজন।
আবেদন ফরমে উপলভ্য বিকল্প অনুযায়ী পাসপোর্ট এর মেয়াদ পৃষ্ঠা ও ডেলিভারির ধরন নির্বাচন করতে হবে। আপনার ভ্রমণের প্রয়োজন এবং আপনার বাজেট অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিন আপনার পাসপোর্ট এর মেয়াদ ঠিক করতে। পাসপোর্ট এর মেয়াদ ও পৃষ্ঠা অনুযায়ী আপনার ফি ভিন্ন হতে পারে এ ক্ষেত্রে কম বেশি হতে পারে।
একইভাবে সাধারণ জরুরী বা অতি জরুরী পাসপোর্ট এর জন্য প্রযোজ্য নিয়মের উপর নির্ভর করে। ফর্মে যে বিকল্প নির্বাচন করছেন সেটি আপনার জন্য প্রয়োজন কিনা তা ভালোভাবে দেখে নিন । কোন সেবার সময়সীমা সম্পর্কে নিশ্চিত না হয়ে দ্রুত পাসপোর্ট পাওয়ার প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। প্রতারিত না হয়ে অবশ্যই সতর্ক হোন এক্ষেত্রে আপনি খুবই সহজে পাসপোর্ট এর জন্য বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণ করতে পারবেন।
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফ্রি ও পেমেন্ট নিয়ম বুঝে নিন
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফ্রি ও পেমেন্ট নিয়ম বুঝে নেওয়া জরুরী। পাসপোর্ট আবেদনের জন্য নির্ধারিত সরকারি ফি জমা দিতে হয়। এই ফ্রি এর ধরন পরিবর্তিত হতে পারে পাসপোর্ট এর মেয়াদ পৃষ্ঠা ও ডেলিভারি ধরনের উপর। আপনি যদি পাসপোর্ট এর মেয়াদ দীর্ঘ দিন চান এবং পৃষ্ঠা বেশি সহ খুব তাড়াতাড়ি ডেলিভারি চান সেক্ষেত্রে আপনার ফি এর পরিমাণ বেশি লাগতে পারে। ফি জমা দেওয়ার আগে সরকারি ওয়েবসাইটে প্রদর্শিত বর্তমান ফি যাচাই করুন বর্তমানে সরকারি ফি কত টাকা নিচ্ছে তারা সেটি দেখুন।
আরো পড়ুন ঃবাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইডলাইন
অনুমোদিত ব্যাংক বা পেমেন্ট পদ্ধতির মাধ্যমে টাকা জমা দিন এবং রশিদ বা লেনদেনের প্রমাণ অবশ্যই নিজের কাছে সংরক্ষণ করুন। আপনি যদি ভাবেন অনলাইনে ফরম পূরণ করলেই আবেদন সম্পন্ন হয় সেটি সম্পূর্ণ ভুল ধারণা। অনলাইনে আবেদন ফরম পূরণ করলেই আবেদন সম্পন্ন হয় না। আবেদনের ফি জমা দেওয়া এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ বিষয়। কোন ব্যক্তিগত বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট সরকারি ফি পাঠানোর আগে অবশ্যই যাচাই করুন সেটি বৈধ কিনা ।
শেষ কথা ঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম
বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়ম অনুযায়ী সঠিক ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, সরকারি ফি জমা ও পরবর্তী নির্দেশনা অনুসরণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনা করা সম্পূর্ণ বিষয় আপনি ধাপে ধাপে নিয়ম মেনে করেন সেক্ষেত্রে খুব সহজেই আপনি বাংলাদেশ পাসপোর্ট অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আপনি যদি সঠিকভাবে ফরম পূরণ করতে চান সে ক্ষেত্রে আর্টিকেলের নিয়ম অনুসরণ করুন। সম্পন্ন আলোচনা থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করতে পারেন।
আর্নস্ফিয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url