সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি বিষয়ে জানতে চান? একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রবাস থেকে পরিবারের কাছে টাকা পাঠানো, টাকা লেনদেন করা, সঞ্চয় করা বিভিন্ন সেবা গ্রহণ করা যায় তাই অবশ্যই প্রবাসীদের জন্য বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলা প্রয়োজন।
আজকের আলোচনায় আপনি সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি বিষয়ে সবকিছু জানতে পারবেন আজকের আলোচনার সম্পূর্ণ অংশটুকু আপনি মনোযোগ দিয়ে পড়লে খুব সহজেই একটি সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
পেজ সূচিপত্র ঃসৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
- সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
- প্রথমে কোন ব্যাংক এ অ্যাকাউন্ট খুলবেন তা নির্বাচন করুন
- প্রবাসীদের জন্য উপযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করুন
- ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
- প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
- নিজের পরিচয় ও ব্যক্তিগত তথ্য যাচাই করুন
- অ্যাকাউন্ট খোলার আবেদন পত্র সংগ্রহ করুন
- নিজের তথ্য ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন
- নমিনি নির্বাচন করুন
- প্রাথমিক জমা বা ব্যাংক চার্জ ও অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ করুন
- শেষ কথা ঃসৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি বিষয়ে জানুন। সৌদি আরবের বাংলাদেশী প্রবাসীদের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরী। আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে যারা বিদেশে কর্মরত রয়েছে। এসব কর্মরত প্রবাসীদের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অনেক মানুষ বিদেশের বিভিন্ন জায়গায় বসবাস করছেন।কেউ কানাডা, কেউ ইতালি, কেউ আমেরিকা কেউ সৌদি আরবে কর্মরত রয়েছে ।
আপনি যদি সৌদি আরবে বসবাস করেন এবং বাংলাদেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি জানতে চান সে ক্ষেত্রে আজকের আলোচনাটি সম্পন্ন আপনার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন আলোচনা শেষে আপনি খুব সহজে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকের আলোচনায় উপকৃত হলে অবশ্যই আপনার পরিচিত আত্মীয়-স্বজনদের সঙ্গে শেয়ার করুন।
আজকে আলোচনার ধাপে ধাপে জানতে পারবেন কিভাবে কোন ধারনা ছাড়া শুরু থেকে শেষ অব্দি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। সময়ের সাথে সাথে প্রবাসী থেকে বাংলাদেশী সকল মানুষই এখন ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। চলুন তাহলে জানা যাক কিভাবে খুব সহজে সৌদি আরবে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন।
প্রথমে কোন ব্যাংক এ অ্যাকাউন্ট খুলবেন তা নির্বাচন করুন
আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই ঠিক করুন কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান। কোন ব্যাংকে সুযোগ-সুবিধা আছে তা জেনে নিয়ে সেই ব্যাংকে অ্যাকাউন্ট করুন। ব্যাংক একাউন্ট খোলার আগে অবশ্যই ব্যাংকের অনলাইন ব্যাংকিং সুবিধা, আন্তর্জাতিক রেমিট্যান্স গ্রহণ, গ্রাহক সেবা,অ্যাকাউন্ট পরিচালনার তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে নিন।
আপনি যদি প্রথম অবস্থায় একটি ভালো ব্যাংক নির্ধারণ করতে পারেন সে ক্ষেত্রে নানা রকম সুযোগ-সুবিধা রয়েছে। বাংলাদেশে সরকারি বেসরকারি অনেক ব্যাংক রয়েছে যারা প্রবাসীদের ব্যাংকিং সেবা দিয়ে থাকেন। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যাংক , অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক এবং আরো অন্যান্য ব্যাংক রয়েছে সেসব ব্যাংকে প্রবাসীদের ব্যাংকিং সেবা সম্পর্কে খোঁজ নিতে পারেন। অন্যান্য ব্যাংকে খোঁজ নিয়ে নিজের পছন্দমত একটি ব্যাংক নির্ধারণ করুন।
আরো পড়ুন ঃইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
আপনি নিজের সুবিধা মত যদি একটি ব্যাংক নির্ধারণ করতে পারেন সে ক্ষেত্রে আপনার জন্য ভালো। দীর্ঘদিন ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করাতেও সুবিধা রয়েছে। তাই অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে আশেপাশে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের খোঁজখবর নিয়ে পরবর্তীতে নিজের পছন্দমত একটি ব্যাংক নির্বাচন করুন। কারণ প্রবাসীদের জন্য একটি সঠিক ব্যাংক নির্ধারণ করা গুরুত্বপূর্ণ বিষয়।
প্রবাসীদের জন্য উপযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করুন
প্রবাসীদের জন্য উপযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করা যেমন গুরুত্বপূর্ণ। তেমনি একটি নির্দিষ্ট ব্যাংক নির্বাচন করার পর কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তা ঠিক করা জরুরী। ব্যাংক একাউন্ট খোলার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রেখে কোন অ্যাকাউন্ট খুলবেন তা ঠিক করুন।সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার উপায় থাকলেও অনেক ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছু জটিলতাও রয়েছে। প্রথমে কোন একাউন্ট খুলতে চান তা নির্বাচন করুন। যেমন
- সঞ্চয়ী হিসাব
- প্রবাসী হিসাব
- বৈদেশিক মুদ্রায় লেনদেনের উপযোগী হিসাব
অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু বিদেশে বসে খোলা যায় না। এমনও ব্যাংক একাউন্ট আছে যেগুলো খোলার জন্য অবশ্যই আপনাকে সরাসরি উপস্থিত থাকা লাগে। প্রয়োজনীয় যাচাইয়ের জন্য সরাসরি উপস্থিত থাকতেও হতে পারে। কারণ এটা প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট। প্রয়োজনে অ্যাকাউন্ট খোলার আগে আপনার ব্যাংকের কর্মরত কর্মকর্তাদের সাথে কথা বলে ঠিক করুন আপনার জন্য কোন ব্যাংক অ্যাকউন্ট উপযুক্ত।
ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
একাউন্টের জন্য প্রাথমিক আবেদন করতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবাসী হিসাব, একাউন্ট খোলার নিয়ম, অনলাইনে আবেদন করা, এবং প্রয়োজনীয় তথ্যের কাগজপত্র গুলো খুঁজে দেখুন সে ক্ষেত্রে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি তাদের অফিসিয়াল সেবা নিতে পারবেন।অপরিচিত ওয়েবসাইটে কখনোই প্রবেশ করবেন না।
অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহজনক লিঙ্ক অথবা অন্যান্য সন্দেহভাজন ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন না অথবা খোলার চেষ্টাও করবেন না। ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা নিজের যাচাই করুন এবং কোনরকম সমস্যায় পড়লে ব্যাংকের হেল্প লাইনের নাম্বারে যোগাযোগ করুন। প্রয়োজন পড়লে ব্যাংকের শাখা যদি আপনার অঞ্চলের আশেপাশে হয়ে থাকে সে ক্ষেত্রে সরাসরি গিয়ে তাদের সঙ্গে কথা বলুন।
প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি গুলোর ভিতরে একটি গুরুত্বপূর্ণ কাজ হল প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখা। একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হয়।সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাংলাদেশের সাথে সাথে সৌদি আরবের সংক্রান্ত তথ্য চাইতে পারে।
- জাতীয় পরিচয় পত্র বা পরিচয় পত্রের কপি
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
- বৈধ বাংলাদেশের পাসপোর্ট এর কপি
- সৌদি আরবের বৈধ ইকামা বা বসবাসের অনুমতি পত্র
- সৌদি আরবে বসে বসে ঠিকানা বা তথ্য
- নমিনির প্রয়োজনীয় কাগজপত্র ছবি
- আয়ের উৎস বাকি ধরনের কাজ করে তার প্রমাণ যদি ব্যাংক চাই তবে দিতে হবে
নিজের প্রয়োজনীয় তথ্যের সাথে সাথে নমিনির প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তাই অ্যাকাউন্ট খোলার আগে এসব কাগজপত্র আগেই সংগ্রহ করে রাখুন নিজের কাগজপত্রের সাথে সাথে নমিনির কাগজপত্র সংগ্রহ করে রাখুন যাতে পরবর্তীতে কোনরকম সমস্যায় না পড়তে হয়। সব ব্যাংকে একই রকম কাগজপত্র প্রয়োজন হয় না তাই অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করে জেনে নিন কি ধরনের কাগজপত্র প্রয়োজন।
নিজের পরিচয় ও ব্যক্তিগত তথ্য যাচাই করুন
ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংক সাধারণত গ্রাহকের পরিচয় যাচাই করে থাকে। এজন্য আপনার সম্পূর্ণ নাম, জাতীয় পরিচয় পত্রের নাম্বার, পেশা এবং যোগাযোগের সকল ধরনের তথ্য দিতে হতে পারে। আপনার পাসপোর্ট এর নাম এবং তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য আবেদন পত্রের সাথে যেন সবকিছু হুবহু মিল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনভাবে যদি এগুলা ভুল হয় সেক্ষেত্রে নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে। তথ্যের মধ্যে কোন প্রকার ভুল থাকলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব ঘটতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখুন এবং যাচাই করে দেখুন প্রত্যেকটা কাগজপত্র একে অপরের সঙ্গে তথ্যের মিল আছে কিনা।
অ্যাকাউন্ট খোলার আবেদন পত্র সংগ্রহ করুন
সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতির আরেকটি নাম হল অ্যাকাউন্ট খোলার আবেদন পত্র সংগ্রহ করা। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান সেই ব্যাংকে প্রবাসীদের জন্য প্রযোজ্য অ্যাকাউন্ট খোলার আবেদন পত্র সংগ্রহ করুন। ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে এ আবেদন ফরমটি পেয়ে যাবেন।
আরো পড়ুন ঃবাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইডলাইন
আবেদন পত্র পাওয়ার পর নিজের সম্পন্ন সঠিক তথ্য দিতে হবে।আবেদন পত্র নিজের নাম, নিজের বর্তমান ঠিকানা, বাংলাদেশের স্থায়ী ঠিকানা, পেশা, আয়ের উৎস, এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। সম্পূর্ণ সময় প্রত্যেকটা তথ্য নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করুন।
প্রয়োজন পড়লে দরকারি কাগজপত্র দেখে দেখে পূরণ করুন।সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদনের ফরম পূরণ করার সময় যদি কোনরকম তথ্যের মধ্যে ভুল মনে হয় তাহলে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন। চেষ্টা করুন কোন তথ্যে যাতে ভুল না হয়।
নিজের তথ্য ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন
সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি গুলোর মধ্যে এটি একটি ধাপ। অ্যাকাউন্ট খোলার আবেদন সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। সব ব্যাংকে একই রকম কাগজপত্র প্রয়োজন হয় না। আপনি যদি ব্যাংকের আবেদনের ফর্ম পূরণ করেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি কাগজপত্র জমা দিতে হবে। অথবা আপনি যদি অনলাইনে আবেদনের ফরম পূরণ করেন সে ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে নথির স্ক্যান কপি বা ছবি আপলোড করতে হবে। কিছু ক্ষেত্রে নথির সত্যায়িত কপি প্রয়োজন হতে পারে। মুল কাগজপত্রের যাচাই অথবা দূতাবাস সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন হতে পারে। এগুলো সব ব্যাংকের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। আপনার ব্যাংক যে নির্দেশনা দিবে সেটি অনুসরণ করুন কারণ প্রত্যেকটি ব্যাংকের নিয়ম কানুন আলাদা হতে পারে। নিয়ম মেনে প্রয়োজনীয় সব কাগজপত্র ব্যাংকে জমা দিন।
নমিনি নির্বাচন করুন
সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একজন নমিনি নির্বাচন করতে হয়। নমিনি নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি অ্যাকাউন্টের জন্য একজনের বেশি নমিনি করা যাবে না। একজনকে নমিনি করতে হবে। নমিনি হিসেবে আপনি আপনার পরিবারের সদস্যকেও বাছাই করতে পারেন। আপনার ব্যাংক একাউন্টের নমিনি নির্বাচন করার আগে অবশ্যই একজন বিশ্বস্ত কাউকে নমিনি নির্বাচন করুন। নমিনি হিসেবে আপনি আপনার আত্মীয়-স্বজনকে বাছাই করতে পারেন। যেমন
- মা-বাবা
- ভাই বোন
- স্বামী-স্ত্রী
- সন্তান
এসবের মধ্যে আপনি একজন নমিনি নির্বাচন করতে পারেন। নমিনি নির্বাচন করার পর তার সাথে আপনার কি ধরনের সম্পর্ক সে তথ্য ব্যাংকের প্রদান করতে হতে পারে। নমিনির নাম, জাতীয় পরিচয় পত্রের তথ্য, ঠিকানা, বর্তমান ঠিকানা, পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হতে পারে। নমিনি সংক্রান্ত নিয়ম ও প্রয়োজনীয় নথি ব্যাংক থেকে আগেই জেনে নিন।
প্রাথমিক জমা বা ব্যাংক চার্জ ও অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ করুন
কিছু ব্যাংক একাউন্ট খুলতে প্রাথমিক জমার প্রয়োজন হতে পারে। এছাড়া একাউন্ট রক্ষণাবেক্ষণ, পরিচালনা করা, কার্ড, টাকা স্থানান্তর বা অন্যান্য সেবার জন্য চাঁদ প্রযোজ্য হতে পারে। এসব বিষয়ে অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে ব্যাংক থেকে জেনে নিন। যেমন
- একাউন্ট পরিচালনার কোন চার্জ আছে কি নাই
- অন্যতম প্রাথমিক জমা কত
- বিদেশ থেকে টাকা পাঠানো ও গ্রাহকের শর্ত কি
- বৈদেশিক মুদ্রা রূপান্তরে কি ধরনের ফি বা বিনিময় প্রযোজ্য
- ডেবিট কার্ড বা চেক বইয়ের খরচ কত
চার্জ ও জমার পরিমাণ অ্যাকাউন্টের ধরন অনুযায়ী পরিবর্তন হতে পারে। ব্যাংক আপনার আবেদন ও পরিচয় যাচাই সম্পন্ন করার পর অ্যাকাউন্ট অনুমোদন করতে পারে। অ্যাকাউন্ট অনুমোদন হওয়ার পর ব্যাংকের নির্ধারিত পদ্ধতিতে অ্যাকাউন্ট নাম্বার এবং প্রযোজ্য অন্যান্য তথ্য সংগ্রহ করুন। অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার পর নামের বানান ও অন্যান্য তথ্য সবকিছু ঠিক আছে কিনা তা আবারও যাচাই করে দেখুন। অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সুবিধা চালু করতে হলে ব্যাংকের নির্দেশনা গুলো অনুসরণ করুন এর মাধ্যমে আপনি মোবাইল দিয়ে ব্যাংকের সুবিধাগুলো নিতে পারবেন। প্রয়োজনে কাঠ বা অন্যান্য ব্যাংকিং সেবা আলাদাভাবে চালু করতে পারেন। তবে ব্যাংক থেকে অ্যাকাউন্ট নাম্বার নেওয়া জরুরী।
আরো পড়ুন ঃShopify স্টোরে প্রডাক্ট যোগ করার ধাপ
শেষ কথা ঃসৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি বিষয় সম্পূর্ণ আলোচনা করা হলো। আজকের আলোচনার মাধ্যমে আপনি খুব সহজে সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। অবশ্যই প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। যাতে পরবর্তীতে দীর্ঘদিন ব্যাংক অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারেন। প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অবশ্য সতর্ক থাকা প্রয়োজন।
আজকের আলোচনার প্রত্যেকটি বিষয় যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তবে আপনি খুব সহজেই সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।সম্পূর্ণ আলোচনা থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তবে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পরিবার-পরিজনের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। যাতে আপনার সাথে সাথে আরো সবাই উপকৃত হতে পারে।
আর্নস্ফিয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url